Posts

Showing posts from November, 2018

পুতুলের বিয়ে

Image
  মোঃ শহীদ হোসেন হৃদয় জান্নাত বুড়ির পুতুলের বিয়ে, তাই, বুড়ির নেইতো ঘুম! বুড়ির ঘরে বাজে ঢোল, টাক ডুম টাক ডুম। আজ পুতুলের গায়ে হলুদ, কাল পুতুলের বিয়ে। বুড়ির পুতুল নিয়ে যাবে, টোপর মাথায় দিয়ে। খাওয়া হলো, দাওয়া হলো, সবাই বললো চল! সখের পুতুল যাবে চলে, বুড়ির চোখে জল। মনটা তার বড়ই খারাপ, শূন্য বুড়ির ঘর। পুতুলকে কি রাখবে সুখে, পুতুলের প্রিয় বর? দিন যে বুড়ির আর কাটেনা, একলা প্রহর গুনে। অনেকদিন হয় নি কথা, প্রিয় পুতুলের সনে।