রুপসী সুবন্যা


হাজার রমনীর ভিড়ে,
তুমি এক অনন্যা।
শত সুন্দরীর ভিড়ে
তুমি রূপসী হে সুবন্যা।

তোমার মুখ ভার হলে,
আকাশে জমে মেঘ।
তোমার চোখে জল এলে,
ঝড়ে পরে আবেগ।

সূর্য ভুলে যায় তেজ,
দেখে তোমার হাসি।
রৌদ্র হয়ে যায় মলিন,
যখন থাকো খুশি।

স্বপ্ন বুনে যায় চাঁদ,
তোমার টানা চোখে।
ভালোবাসা মায়ার ফাঁদ ,
পাগল করা মুখে।

ভালোলাগা আছে যত,
ঠোটের বাঁকে দোলে।
পৃথিবী থমকে যায়,
গোমড়া তুমি হলে।

Comments

Popular posts from this blog

পুতুলের বিয়ে

চলো---স্বপ্ন দেখি

আমি একটি পাগল