আমি যাচ্ছি চলে
'মা' আমি যাচ্ছি চলে
অচেনা কোন এক গাঁয়,
যে পথে হাটলে আর কেউ
দোষ দিবেনা মোর ঘায়।
রোজ গিয়ে খেলতাম আমি
মোর গাঁয়ের এক মাঠে,
তাই দেখে রোজ লোকেরা আমায়
শাসাত গাঁয়ের হাঁটে।
দুষ্টুমিতে ছিলাম পাকা
ঘুরতাম আমি সারাবেলা,
তাই দেখে গ্রামের সবাই
করতো মোরে অবহেলা।
বাবাকে গিয়ে বলে সবাই
কি করে তোর ছোট ছেলে,
সারাদিন দেখি ঘুরে বেড়ায়
ফরাজি বাড়ির বড় ঝিলে।
কাজ নেই তবুও দোষ কি তাহার?
সময় তো তার যায় রসের,
ঘূরে বেড়াতে এমন কিছুই
দেখি নাতো তার দোষের।
সবাই বলে তাড়াতারি তুই
এই গ্রামটা ছাড়,
নাহলে একদিন ভেঙে দেবো তোর
হাত-পা কিংবা মস্ত ঘাড়।
কারন আমি বেকার ছিলাম
ইন্টার ডিগ্রি শেষ,
চাকরি নাই তাই বসে খাচ্ছি
তবুও অতিষ্ট আজ দেশ।
অবজ্ঞার চোখে দেখতে সবাই
কারন আমি ছিলাম বেকার,
আমার মতো শিক্ষিত যারা
তারা কি শান্তিতে ছিলো আর!
তাই একদিন ঘুম থেকে আমি
উঠলাম খুব সকালে,
মাকে ডেকে বললাম
'মা' আমি যাচ্ছি চলে!
অচেনা কোন এক গাঁয়,
যে পথে হাটলে আর কেউ
দোষ দিবেনা মোর ঘায়।
রোজ গিয়ে খেলতাম আমি
মোর গাঁয়ের এক মাঠে,
তাই দেখে রোজ লোকেরা আমায়
শাসাত গাঁয়ের হাঁটে।
দুষ্টুমিতে ছিলাম পাকা
ঘুরতাম আমি সারাবেলা,
তাই দেখে গ্রামের সবাই
করতো মোরে অবহেলা।
বাবাকে গিয়ে বলে সবাই
কি করে তোর ছোট ছেলে,
সারাদিন দেখি ঘুরে বেড়ায়
ফরাজি বাড়ির বড় ঝিলে।
কাজ নেই তবুও দোষ কি তাহার?
সময় তো তার যায় রসের,
ঘূরে বেড়াতে এমন কিছুই
দেখি নাতো তার দোষের।
সবাই বলে তাড়াতারি তুই
এই গ্রামটা ছাড়,
নাহলে একদিন ভেঙে দেবো তোর
হাত-পা কিংবা মস্ত ঘাড়।
কারন আমি বেকার ছিলাম
ইন্টার ডিগ্রি শেষ,
চাকরি নাই তাই বসে খাচ্ছি
তবুও অতিষ্ট আজ দেশ।
অবজ্ঞার চোখে দেখতে সবাই
কারন আমি ছিলাম বেকার,
আমার মতো শিক্ষিত যারা
তারা কি শান্তিতে ছিলো আর!
তাই একদিন ঘুম থেকে আমি
উঠলাম খুব সকালে,
মাকে ডেকে বললাম
'মা' আমি যাচ্ছি চলে!

Comments
Post a Comment