অস্তিত্ব
তোমার আধার ভাঙা ভোর,
স্নিগ্ধ পাখির কলতান,
আমার অ্যালার্ম ঘড়ির শব্দ,
সোনায় জেগে ওঠার গান ||
তোমার প্রাতরাশ পরিপাটি,
গোছানো অফিস এর সমান,
আমার জিভ পোড়ানো চায়ে,
হাজির পাঁচ মিনিট এর সান ||
আমার লোকাল ট্রেন এর সফর,
তোমার অফিস গাড়ির হর্ন,
আমার টিফিন ব্রেক এ পাউরুটি,
তোমার কফি আর পপকর্ন ||
তোমার কাজের ফাঁকে আড্ডা ,
আর ল্যাপটপ এর নীল আলো,
আমার ফিরতি পথে বাজার,
চোখে ক্লান্তি এলোমেলো ||
তোমার টিভির রিমোর্ট হাতে,
অলস সন্ধেবেলা আসে,
আমার রান্না ঘরের বাসন,
টুং টাং শব্দ তুলে হাসে ||
আমার হাতে কমপ্লান এর কাপ,
মেয়ের হোমওয়ার্ক এর খাতা,
তুমি ব্যাস্ত সেলফোনে,
সোফায় এলিয়ে দিয়ে মাথা ||
তোমার রাত নটার ডিনার,
টান টান বিছানার চাদর,
আমার সবজি রাখা প্লেটে,
ঠান্ডা রুটির আদর ||
তোমার নিঝুম রাতের তারা,
স্বপ্ন সুখদিয়ে সাজানো,
আমার ভাবনা দিশে হারায় ,
অসীম রাত জাগানো ||
আমার ব্যাস্ত সারাদিনের ,
এমন রুদ্ধ করে দ্বার,
বুঝি সাজাই জীবনটাকে,
নতুন করে আবার ||
আমার বন্ধ চোখের পাতা,
মনের জানলা হাট খোলা,
গোপন ইচ্ছে গুলোর সাথে,
আমার আপন মনে চলা ||
এখন নেইকো কোনো বাঁধন,
আর নেইকো পিছুটান,
অনেক যত্ন নিয়ে বাঁচাই,
আমার অস্তিত্বের মান ||
স্নিগ্ধ পাখির কলতান,
আমার অ্যালার্ম ঘড়ির শব্দ,
সোনায় জেগে ওঠার গান ||
তোমার প্রাতরাশ পরিপাটি,
গোছানো অফিস এর সমান,
আমার জিভ পোড়ানো চায়ে,
হাজির পাঁচ মিনিট এর সান ||
আমার লোকাল ট্রেন এর সফর,
তোমার অফিস গাড়ির হর্ন,
আমার টিফিন ব্রেক এ পাউরুটি,
তোমার কফি আর পপকর্ন ||
তোমার কাজের ফাঁকে আড্ডা ,
আর ল্যাপটপ এর নীল আলো,
আমার ফিরতি পথে বাজার,
চোখে ক্লান্তি এলোমেলো ||
তোমার টিভির রিমোর্ট হাতে,
অলস সন্ধেবেলা আসে,
আমার রান্না ঘরের বাসন,
টুং টাং শব্দ তুলে হাসে ||
আমার হাতে কমপ্লান এর কাপ,
মেয়ের হোমওয়ার্ক এর খাতা,
তুমি ব্যাস্ত সেলফোনে,
সোফায় এলিয়ে দিয়ে মাথা ||
তোমার রাত নটার ডিনার,
টান টান বিছানার চাদর,
আমার সবজি রাখা প্লেটে,
ঠান্ডা রুটির আদর ||
তোমার নিঝুম রাতের তারা,
স্বপ্ন সুখদিয়ে সাজানো,
আমার ভাবনা দিশে হারায় ,
অসীম রাত জাগানো ||
আমার ব্যাস্ত সারাদিনের ,
এমন রুদ্ধ করে দ্বার,
বুঝি সাজাই জীবনটাকে,
নতুন করে আবার ||
আমার বন্ধ চোখের পাতা,
মনের জানলা হাট খোলা,
গোপন ইচ্ছে গুলোর সাথে,
আমার আপন মনে চলা ||
এখন নেইকো কোনো বাঁধন,
আর নেইকো পিছুটান,
অনেক যত্ন নিয়ে বাঁচাই,
আমার অস্তিত্বের মান ||

Comments
Post a Comment