আমি একটি পাগল
গল্প শুনবি, আমার জীবনের গল্প
পাঁচ বছর পর আমায় দেখতে এলি,
ভালো আছিরে, খুব না হলেও অল্প!
তুই আছিস আজ, ওরা বলে,
আমি নাকি একা একা কথা বলি।
ডাক্তারগুলো খুব ডাকাত ভাই।
খালি ট্রিটমেন্টের উপর ট্রিটমেন্ট,
আমি এখন মুক্তি চাই।
জানিস! জানিস ওরা না,
ভালো মানুষকেও পাগল বানায়।
এই যে আমাকে দেখ একদম সুস্থ!
আচ্ছা! তুই বলতো আমি কি পাগল?
ওরা মিছে মিছে আমাকে মারে,
খেতে দেয় খুব কম।
আমি নাকি রোজ রাতে গান গাই,
আর বাঁধাই গন্ডগোল।
হা হা হা গান গাইলেই,
গন্ডগোল হয় নাকি?
সব দোষ তোর বাবার,
অযথা এখানে দিয়ে গেল।
সবগুলি পাগল বুঝলি,
মেন্টাল আর কি!
তোর বাবা আমার আপন কাকা হয়ে,
কেমনে এটা পারলো?
আপন মানুষ যদি পাগল কয়
ডাক্তারদের কি বলব, ওরা তো পর!
আমি আর পাগল নেই রে,
তোদের আর নেই ভয়।
তোকে আর মারবোনা কোনদিন,
এই হাত বাড়িয়েছি ধর।
পাগলা গারোদে আমার কেউ নেই,
বড় একা হয়ে গিয়েছি রে ভাই!
সারাদিন ডায়রীটা নিয়ে পড়ে থাকি,
সুবন্যার দেয়া সেই ডায়রিটাই শুধু আছে।
আমাকে নিয়ে যা! একি রে!
চলে যাচ্ছিস যে বোকা!
আচ্ছা যাচ্ছিস যা! সুবন্যাকে বলিস,
তার দেওয়া ডায়রীর সব
পৃষ্ঠাগুলো শেষ হয়ে গেছে।
পাঁচ বছর পর আমায় দেখতে এলি,
ভালো আছিরে, খুব না হলেও অল্প!
তুই আছিস আজ, ওরা বলে,
আমি নাকি একা একা কথা বলি।
ডাক্তারগুলো খুব ডাকাত ভাই।
খালি ট্রিটমেন্টের উপর ট্রিটমেন্ট,
আমি এখন মুক্তি চাই।
জানিস! জানিস ওরা না,
ভালো মানুষকেও পাগল বানায়।
এই যে আমাকে দেখ একদম সুস্থ!
আচ্ছা! তুই বলতো আমি কি পাগল?
ওরা মিছে মিছে আমাকে মারে,
খেতে দেয় খুব কম।
আমি নাকি রোজ রাতে গান গাই,
আর বাঁধাই গন্ডগোল।
হা হা হা গান গাইলেই,
গন্ডগোল হয় নাকি?
সব দোষ তোর বাবার,
অযথা এখানে দিয়ে গেল।
সবগুলি পাগল বুঝলি,
মেন্টাল আর কি!
তোর বাবা আমার আপন কাকা হয়ে,
কেমনে এটা পারলো?
আপন মানুষ যদি পাগল কয়
ডাক্তারদের কি বলব, ওরা তো পর!
আমি আর পাগল নেই রে,
তোদের আর নেই ভয়।
তোকে আর মারবোনা কোনদিন,
এই হাত বাড়িয়েছি ধর।
পাগলা গারোদে আমার কেউ নেই,
বড় একা হয়ে গিয়েছি রে ভাই!
সারাদিন ডায়রীটা নিয়ে পড়ে থাকি,
সুবন্যার দেয়া সেই ডায়রিটাই শুধু আছে।
আমাকে নিয়ে যা! একি রে!
চলে যাচ্ছিস যে বোকা!
আচ্ছা যাচ্ছিস যা! সুবন্যাকে বলিস,
তার দেওয়া ডায়রীর সব
পৃষ্ঠাগুলো শেষ হয়ে গেছে।

Comments
Post a Comment