বৈশাখী রঙ



হে বৈশাখ আবার তুমি ফিরে এলে,
অনেক সে প্রতীক্ষার পর।
পুরাতন বছরের স্মৃতিগুলো ফেলে,
কি দেবে এবার মনোহর ?

বৈশাখী রঙের কত না শাড়ীর ভিড়ে,
বাজছে কত কাঁচের চুড়ি;
কৃষ্ণচূড়া লালে চারিদিক শুধু লাল,
সর্বত্র উল্লাসে গেছে ভরি।
 
নাচে গায় বৈশাখী রঙে পরীর দল,
হাতে বৈশাখীর ফুল ঢালা;
ভুবন মাতানো সুরে নাচে ধরাতল,
তোমার গলায় পড়াবে মালা।

সকলের মনে আজ যে দারুণ হর্ষ,
শুভ হোক নতুন বছর;
পৃথিবীর কোন প্রাণ,না হোক বিমর্ষ,
সুখী হতে প্রতিটা প্রহর।

বাংলার গ্রামে গঞ্জে শহরে বন্দরে,
হচ্ছে আজ বৈশাখী মেলা;
লাখো মানুষের ঢল,শুধু চোখে পড়ে,
নাচ গান আর কত শিল্প কলা।

মেলাতে মিলে কচিদের কত খেলনা,
রঙিন তালের হাত পাখা;
গ্রাম বাংলার নানা মিষ্টান্ন কত না,
হয় কোলাকুলি স্নেহ মাখা।

পাগলা বাতাসের দোলায় চারিদিক,
আনন্দ প্লাবণে যায় ভাসি;
ইলিশ আর পান্তা খাওয়ার হিড়িক,
মুখে সবার অঢেল হাসি।

হে বৈশাখ,দিয়ো না আজ ঝড়ের হাঁক,
ঢেলে দাও সর্বত্র প্রেম;
মৃদু হাসিতে দুষ্টুমি মাখা দুটো আঁখি,
তুমিই প্রিয়, তুমি সর্বোত্তম।

Comments

Popular posts from this blog

চলো---স্বপ্ন দেখি

পুতুলের বিয়ে

বুড়ি