শুভ জন্মদিন সুবন্যা



ভোরের আলোয় দেখছো তুমি
নতুন এক সকাল,
একরাশ সাদা গোলাপের শুভেচ্ছা
রবে ভালবাসা চিরকাল।

মনে কর উনিশ বছর পূর্বে,
ছিলে তুমি মাতৃগর্ভে।
রক্ত-মাংস আহার করে,
ভূমিষ্ঠ হলে এই মর্তে।

আকাশে সাদা মেঘের আনাগোনা,
সবুজ-শ্যামলে কিছু স্বপ্ন বোনা।
পাখির কন্ঠে হাজার সুরের মেলা,
আগমন তোমার ভাসিয়ে সুখের ভেলা।

এসেছিলে তুমি সেদিন,ব্যস্ত এই ভূবনে,
জীবনের শুরুটাও করেছিলে এ দিনে।
সেই থেকে আজও চলেছো যুগের তালে,
সর্বদা থাকো তুমি সু-খেয়ালে।

জীবনের ডায়রীতে কিছু রেখ তুলে,
সেদিনের কিছু কথা গেলাম আমি বলে।
ভুলবশত, ভুলবো না কোনোদিন,
সুবন্যা, আজ তোমার শুভ জন্মদিন।


[ কবিতাটি আমার প্রিয়তম সুবন্যাকে উৎসর্গ করে লেখা। তার জন্ম তারিখ ২৫/০৪/১৯৯৯]


Comments

Popular posts from this blog

চলো---স্বপ্ন দেখি

পুতুলের বিয়ে

বুড়ি